1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭ Time View

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০২ মে) রাত্রি আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি  অভিযানিক দল পৌর শহরের ৮নং ওয়ার্ডের পান্থাপাড়া মৌজাস্থ ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করে।এঘটনায়   পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারি  পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এসময় হেলাল উদ্দিন নামের যুবকের দেহ তল্লাশি কালে তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রংয়ের জিপার ব্যাগ থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ২০ গ্রাম। এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়। এঘটনায় একটি কালো রংয়ের স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত  হেলাল উদ্দিন (৩৮) নামের যুবক সে  কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পলাতক আরেক আসামি মো. আজাহার আলী(৫০) নামের ব্যক্তি সে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে পলাতক ধৃত আসামির সহযোগিতায় এ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩ মে ২০২৬) ভোরে মামলাটি নথিভুক্ত করা হয়।ধৃত পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান  অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :