1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৭০ বোতল ফায়ারডিল সহ ১ মাদকদ্রব্য ব্যবসায়ী গ্রেফতার”

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

“নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ৭০ বোতল ফায়ারডিল সহ ১ মাদকদ্রব্য ব্যবসায়ী গ্রেফতার”

নওগাঁর পত্নীতলা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকদ্রব্য বিরোধী অভিযান চালায়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পত্নীতলা থানার নজিপুর টু সাপাহার রোডে নজিপুর পৌরসভার আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর আসামী মোঃ নজরুল (৫৬), পিতা- মৃত বিসু সরদার, সাং- পাইকড়, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ এর নিজের চালিত অটো চার্জার ভ্যান থামিয়ে তল্লাশি করলে ঐ অটো চার্জার ভ্যানের চালকের সিটের সিট বক্স হতে ৭০ বোতল ফায়ারডিল (ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য সিরাপ যা ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করে জব্দ করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা, মোট মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদকদ্রব্য ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :