
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০)নামের এক আসামিকে অবশেষে মাদারীপুর থেকে র্যাবের হাতে গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০)নামের এক আসামিকে অবশেষে মাদারীপুর থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল)বিকেলে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-৮ (মাদারীপুর)-এর যৌথ অভিযাে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিতভাবে বাদল চন্দ্র বর্মন (৪৩)-এর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ভাই গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার পর থেকেই আসামি আত্নগোপনে ছিল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে অবশেষে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিয়া এলাকা নামক স্থান থেকে চান্ঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
© All rights reserved © 2025
Leave a Reply