1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ফুলছড়ি উপজেলায় কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ও ধানের বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

ফুলছড়ি উপজেলায় কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ও ধানের বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ না করে স্থানীয় নেতাদের মাধ্যমে এসব কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। পরে তাদের অনুসারীরা সেই সার ও বীজ উত্তোলন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে ৪০০-৫০০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

এ সার ও বীজ কিভাবে বিতরণ ও কারা পাবে, এ সমন্ধে কোনো ধরনের তথ্য জন সাধারণ কে না জানানোর ও অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, “আমরা প্রকৃত কৃষক হয়েও প্রয়োজনীয় সার ও বীজ পাচ্ছি না। অথচ যাদের জমি নেই বা কৃষির সাথে সম্পৃক্ত নয়, তারাই এসব সুবিধা নিচ্ছে।” আরও অভিযোগ রয়েছে, স্থানীয় নেতাদের সুপারিশ বা রেফারেন্স ছাড়া অনেক সার ও বীজ পাওয়া যাচ্ছে না।

সরকারের কৃষি সহায়তা কর্মসূচি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :