1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় প্রেমের ফাঁদে শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

বগুড়ায় প্রেমের ফাঁদে শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া

বগুড়ায় প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে রাতভর ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ছাড়া পৃথক অভিযানে একজন শীর্ষ মাদক কারবারিকেও আটক করা াহয়েছে।
গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি ফজলে রাব্বি (২৩) পঞ্চগড়ের বোদা উপজেলার ভুল্লিপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। অপরদিকে মাদক মামলায় গ্রেপ্তার জাকিরুল ইসলাম (৪০) বগুড়ার সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকার ইনসাফ আলীর ছেলে। তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, আদমদীঘি উপজেলার ওই তরুণী বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। শহরে অবস্থানকালে তার সঙ্গে ফজলে রাব্বির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ অক্টোবর তারা সিরাজগঞ্জের রাসেল পার্কে ঘুরতে যান। পরে ফজলে রাব্বির ভাড়া বাসায় গেলে সেখানে তাকে রাতভর ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ২ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার ফজলে রাব্বিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযানে জাকিরুল ইসলামের বসতবাড়ি তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :