1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

‎শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

‎শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী।

‎মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:

‎বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের  ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন শিবিরের উপজেলা শাখা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টার দিকে উপজেলার দেউলী বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থেকে শুরু করে (ঢাকা-রংপুর) মহাসড়ক হয়ে মোকামতলা মুরাদপুর-রনি ফিলিং স্টেশন প্রদক্ষিণ করে র‍্যালী টি।র‍্যালী শেষে মোকামতলা বাস স্টান্ডে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির।
‎এসময় তিনি বলেন, ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরীর উদ্দেশ্য নিয়ে ছয় জন ভাইয়ের হাত ধরে শিবির প্রতিষ্ঠিত হয়েছিল ,আজ ছয় কটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছে ছাত্রশিবির।

‎এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন,বগুড়া জেলা পশ্চিম শাখার এইচ আর ডি সম্পাদক রাসেল আহম্মেদ, বগুড়া জেলা পশ্চিম শাখার প্রকাশনা সম্পাদক মেহেদুল ইসলাম, বগুড়া জেলা পশ্চিম শাখার সাহিত্য সম্পাদক কামরুজ্জামান।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম।
‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিম,
‎সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মাহিম।
‎প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী শতাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে আনন্দ উৎসব মুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :