1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজা সহ আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজা সহ আটক:
বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায় জড়িত এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর আর্মি ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. রিপন খাঁন (৩৫) ও তাঁর স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৩)কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার কাজে ব্যবহৃত ১০ প্যাকেট সরঞ্জাম এবং গাঁজা ওজনের একটি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানের পর আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাউফল প্রতিনিধি
মোবাঃ০১৭২৫০৯৮৭৬৪
তারিখ;০৫/০২/২৬ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :