1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বাউফল জামায়াতের প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা :

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ Time View

বাউফল জামায়াতের প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা :

বাউফল প্রতিনিধি :

পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাবাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে জোটের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে জেলা ও স্থানীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
​ঘোষিত ইশতেহারে বাউফলের সার্বিক উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ৮ দফা অঙ্গীকার এবং ইউনিয়নভিত্তিক বিশেষ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
​ইশতেহারের মূল অঙ্গীকারসমূহ:
​দুর্নীতি ও অপরাধ দমন: ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে সকল প্রকার দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
​অবকাঠামো উন্নয়ন: বগা সেতু দ্রুত বাস্তবায়ন, কালাইয়া–পটুয়াখালী–বগা–বাহেশ্বর সড়ক টু-লেনে উন্নীতকরণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক ও বাঁধ নির্মাণ।
​স্বাস্থ্য ও ক্রীড়া: বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং যুবসমাজের জন্য আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ।
​পরিবেশ ও কৃষি: দখলকৃত সকল খাল উদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনে নৌচলাচলের উপযোগী করে খাল খনন।
​নিরাপত্তা ও সেবা: কালিশুরী অঞ্চলসহ উত্তর বাউফলের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপন।
​স্মার্ট পৌরসভা: ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা, নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ কেন্দ্র চালুর মাধ্যমে বাউফলকে স্মার্ট শহরে রূপান্তর।
​এছাড়াও ইশতেহারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, সাংবাদিকদের জন্য বিশেষ তহবিল, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, নারীর ক্ষমতায়ন এবং জেলে ও কৃষক সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
​সবশেষে ‘শাসন নয়, সেবা’ স্লোগানকে সামনে রেখে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, “নির্বাচিত হলে প্রতিটি উন্নয়ন প্রকল্পের অর্থব্যয় জনগণের সামনে প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।”
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি এ.বি.এম. সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, খেলাফত মজলিসের প্রতিনিধি আইউব বিন মুসা, এবি পার্টির অ্যাডভোকেট রুহুল আমিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এবং ১১-দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বাউফল প্রতিনিধি
০৫/০২/২০২৬ ইং
০১৭২৫০৯৮৭৬৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :