1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 28, 2026, 2:26 am

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : Friday, November 27, 2026
  • 25 Time View

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগমন কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে চলছে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গোবিন্দগঞ্জ পৌর শহরে আনন্দ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দের আবহ।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব (ভারঃ) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আল-আমিন রনি, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক সজিব উদ্দিন, সদস্য সচিব নিবরাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসান সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি