1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 20, 2026, 9:07 pm

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অপহৃত

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2026
  • 24 Time View

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অপহৃত
বাগেরহাটের সেই বিএনপি নেতা মুক্তিপনে ছাড়া পেলেন
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারপিটেরে পর অপহৃত বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপন দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছাড়া পেয়ে রাতে ঢাকায় নিজের বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন তিনি। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বিএনপি মনিরুল হক ফরাজী বলেন, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। এসময় সামনে এগিয়ে দেখেন, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
গাড়ি থেকে নামার পর আওয়ামী সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের আঘাতে নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসানকে মারপিট করা হয়। তারা আমার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমার ছবি দেখে আমাকে আরো মারপিট করে। এক পর্যায়ে তারা ওই দুইজনকে ছেড়ে দিয়ে আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আমাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। ভোররাত থেকে দুপুর হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেয়া হয়। সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় আওয়ামী সন্ত্রাসীরা। পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরি। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনিনা। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছি। এখনো সারা শরীরে প্রচন্ড ব্যথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেয়া হবে। ##
বাগেরহাট
২০. ১১. ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি