
গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলন ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
অভিযান সূত্রে জানা গেছে, বালু সিন্ডিকেটের সদস্যরা বড়দহ সেতু সংলগ্ন বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ বিকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply