1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 8, 2026, 10:01 pm

পলাশবাড়ীতে বসতবাড়িতে অভিযান, ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, October 8, 2026
  • 13 Time View

পলাশবাড়ীতে বসতবাড়িতে অভিযান, ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৭ হাজার ৮২০ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে পলাশবাড়ী উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তালুক জামিরা গ্রামের একটি টিনশেড বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে তল্লাশি চালানো হয়। নারী কনস্টেবল সম্পা আক্তারের উপস্থিতিতে তল্লাশির একপর্যায়ে খাটের তোষকের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং বিভিন্ন নোটের ৭ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোছা. মিনি বেগম (৪৮)-কে আটক করা হয়েছে। তিনি তালুক জামিরা গ্রামের মৃত আলতাফ আলীর মেয়ে ও মো. আনিছুর রহমানের স্ত্রী।

পুলিশের দাবি, অভিযানের সময় মিনি বেগমের ছেলে মো. মিন্টু মিয়া (৩০) ও স্বামী আনিছুর রহমান (৫২) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় ৭ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি