1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 8, 2026, 10:00 pm

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, October 8, 2026
  • 11 Time View

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার  মোঃ জসিম উদ্দীন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), গাইবান্ধা। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে যানবাহন শাখা পরিদর্শন করেন। উক্ত প্যারেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ ও যানবাহন শাখার বিভিন্ন দিকে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৬ (ছয়) জন পুলিশ সদস্য’কে সম্মাননা স্মারক প্রদান করেন এবং জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ০১ (এক) জন পুলিশ সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার কনফারেন্স রুমে আগস্ট/২০২৬ খ্রিঃ মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবান্ধা, বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), গাইবান্ধা, জনাব সোহানুর রহমান সোহাগ, সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল), গাইবান্ধা, গাইবান্ধাসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি