
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর”—এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে বিকেলে পৌরপার্ক রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজাখানম কিতা,সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ,আন্দোলন সম্পাদক লুনা ইসলাম,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন,পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথি বেগমসহ অন্যান্যরা।
বক্তা বলেন, বাংলাদে শএকটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র। জাতি,ধর্ম, বর্ণ, লিঙ্গও মতাদর্শ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ, বৈষম্য ওসহিংসতা কোনোনভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপতৎপরতা সমাজে বিভাজন সৃষ্টিকরে এবং নাগরিকদের মৌলিক ও মানবাধিকারকে ক্ষুণ্নকরে। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টাপ্রতিহত করতে গণসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগএবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। সেইসাথে সকল ধর্মও সম্প্রদায়ের মানুষের জানমাল,উপাসনালয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply