
গাইবান্ধায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মো. আরাফাত হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
এ সময় পুলিশ সুপার জসিম উদ্দীন বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
বিদায়ী কর্মকর্তা আরাফাত হোসেন গাইবান্ধা জেলা পুলিশের সঙ্গে দায়িত্ব পালনকালে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও অভিজ্ঞতার জন্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তারা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply