
দশমিনা বেতাগী বাজারে অনুমোদনহীনভাবে সার বিক্রি,ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা।
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা বেতাগী বাজারে অনুমোদিত লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মো. কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ৬-৮ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃকামাল হোসেন বেতাগী সানকিপুর ইউনিয়নের মোঃকাজেম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী বাজারে কীটনাশক ও কৃষি উপকরণ বিক্রি করে আসতেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে বেতাগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে অনুমোদিত লাইসেন্স ছাড়া সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে তাঁর দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৬-৮ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃজাফর আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জানতে পারি, কামাল হোসেনের দোকানে সরকারের অনুমোদিত লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে সার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী সানকিপুর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
তারিখ:০৬/১০/২৬
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী প্রতিনিধি।
মোবাইল:01777042194
Leave a Reply