1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 7, 2026, 12:29 am

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 17 Time View

গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন হওয়ার আহ্বান জানান।

পাশাপাশি কোনো ধরনের হয়রানি বা অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার,বেগম মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজু, উপ- পরিদর্শক আবু তালেব,বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পেইনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি