1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 7, 2026, 12:29 am

দিনাজপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত: প্রধানমন্ত্রীর সাথে মিথিলার শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 17 Time View

দিনাজপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত: প্রধানমন্ত্রীর সাথে মিথিলার শুভেচ্ছা বিনিময়
============================মোঃ আমিরুল ইসলাম দিনাজপুর স্টাফ রিপোর্ট।

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯ টায় ভার্চুয়াল উদ্বোধন ও সরাসরি শুভেচ্ছা বিনিময় দিনাজপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলার ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু অধিকার দিবস ও সুবর্ণজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন জেলার শিশুদের মনের কথা শোনেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় দিনাজপুর জেলার শিশুদের পক্ষ থেকে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা দাস প্রধানমন্ত্রীর সাথে সরাসরি শুভেচ্ছা বিনিময় করে।
উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে বেলুন-ফেস্টুন উড়িয়ে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ এর সকল অনুষ্ঠান সূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকার এর উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ, বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ
অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং শিশু সংগঠন ‘এসো কিশোর’-এর সদস্যরা অংশগ্রহণ করে। এছাড়া কারিতাস বাংলাদেশ (দিনাজপুর অঞ্চল), পল্লীশ্রী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (দিনাজপুর এডিপি)-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি