
পুলিশের অভিযানে পায়রা টোল প্লাজা থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। নিয়মিত তল্লাশি ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম, মোঃ ইলিয়াস খাঁ (২৮) পিতা, মুসা খাঁ মাতা: হাজেরা বেগম। গ্রামঃ কিসমত মৌকরন, পটুয়াখালী সদর থানা, জেলাঃ পটুয়াখালী।
পুলিশের দেওয়া ভাষ্যমতে, সোমবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে দুমকি থানার এসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে একদল সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিলেন।
গোপন সংবাদ ও সন্দেহভাজন গতিবিধির ওপর ভিত্তি করে মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় মোঃ ইলিয়াস খাঁকে আটক করা হয়। পরবর্তী নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ ইয়াবাসমুহ আইন ও বিধি মোতাবেক যথাযথ কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।
ঘটনাটি কেন্দ্রকরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে।
“তারিখ” ০৬/১০/২০২৬
Leave a Reply