1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 7, 2026, 12:29 am

মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 15 Time View

মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঃ আজিজ চৌধুরী
মধুপুর, টাংগাইল:

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের জেলা সম্মেলন উপলক্ষে মধুপুর উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, বিকেলে মধুপুর উপজেলা ইউনিটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল ইউনিটের সভাপতি, সাধারন সম্পাদক, ধনবাড়ি উপজেলা ইউনিটের সভাপতি ইমাম হাসান সোহান সহ মধুপুর, ঘাটাইল ও ধনবাড়ি ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।

মধুপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।

সংগঠনের নেতৃবৃন্দ আশা করছেন, এ মতবিনিময় সভার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে এবং মধুপুর উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি