1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 5, 2026, 9:54 pm

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026
  • 13 Time View

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. ছামিউল হক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

মঙ্গলবার দুপুরে অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা পলাশবাড়ী পৌরসভা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর ভবনের সামনে তল্লাশি চৌকি স্থাপন করেন।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘শানে খোদা’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী মো. ছামিউল হকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে।

এ ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে বাদী হয়ে ছামিউল হকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি