1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 30, 2026, 9:18 pm

কামারজানিতে ৪০০ বস্তা অবৈধ সার উদ্ধার, কৃষি কর্মকর্তা-সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 16 Time View

কামারজানিতে ৪০০ বস্তা অবৈধ সার উদ্ধার, কৃষি কর্মকর্তা-সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪০০ বস্তা ইউরিয়া সার উদ্ধারের অভিযান চালিয়েছে জেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির গুদামে অভিযান চালানো হয়। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সার উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্যবসায়ী সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, হামলায় কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও সময় টেলিভিশনের রিপোর্টার বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানা, সারাবাংলা নিউজ পেজ, দৈনিক আমাদের কথা ও সাপ্তাহিক গণমানুষের খবরের জেলা প্রতিনিধি মুনির হাসানসহ স্থানীয় সাংবাদিকরা লাঞ্ছিত হন। পরে তাদের একটি স্থানে অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে।

ঘটনার পর জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি