1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 30, 2026, 9:18 pm

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু এলাকায় শোকের ছায়া 

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 13 Time View

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু এলাকায় শোকের ছায়া

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

​নিহত শিশুরা হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জহুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি