1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 29, 2026, 9:50 pm

সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, মাংস বিক্রেতার ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2026
  • 24 Time View

সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, মাংস বিক্রেতার ২৫ হাজার টাকা জরিমানা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে বেলাল শেখ নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে দশটার দিকে উপজেলার একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,অসুস্থ গর্ভবতী গরু জবাই করে তার মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত (কসাই) মাংস বিক্রেতা  বেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে অসুস্থ বা অনুপযুক্ত পশু জবাই করে মাংস বিক্রি না করার জন্য তাকে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বা অনিরাপদ পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে মাংস বিক্রেতাদের সুস্থ ও নিরাপদ পশু জবাই এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি