
গাইবান্ধায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার কনফারেন্স রুমে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ জন প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার, মোঃ জসিম উদ্দীন। সভায় নবাগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। পুলিশ সুপার গাইবান্ধা জেলায় নবাগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সব প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধাসহ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গাইবান্ধা জেলায় আগত ১০ জন প্রশিক্ষনার্থী।
Leave a Reply