
অপহরণের ১২ দিন পর ঠাকুরগাঁও থেকে কিশোরী উদ্ধার,গ্রেপ্তার ১
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি থেকে অপহরণের অভিযোগ উঠার ১২ দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি সাইদুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া এবং এসআরবি-১৩,সিপিসি-১ দিনাজপুরের যৌথ দল সোমবার(২৮ সেপ্টেম্বর’২৬)রাত ১২টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ি বাজার এলাকা থেকে ঐ কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।পরে তার মা সারিয়াকান্দি থানায় মামলা করেন।
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোরীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি ও উদ্ধার কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণের আগে আসামিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।
Leave a Reply