1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 28, 2026, 9:45 pm

গাইবান্ধার চিহৃিন্ত মাদককারবারি দম্পতিকে  গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন 

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 16 Time View

গাইবান্ধার চিহৃিন্ত মাদককারবারি দম্পতিকে  গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলসিঘাট সড়কে চিহৃিন্ত মাদককারবারি মিঠু হামিদা দম্পতি কে গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় সার গুদামের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে,একাধিক মাদক মামলার আসামী এবং এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত মাদক কারবারি দম্পতি—মোল্লাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের সাধারণ জনগণ।

এ মানববন্ধনে ২ গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন

মশিউর রহমান মিঠুন (ইউপি চেয়ারম্যান),জসিজার রহমান সঞ্জু,মিজানুর রহমান, সালাম নিয়া, নূর মোহাম্মদ প্রিন্সসহ অন্যান্যরা।

বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজিত কর্মসূচিতে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ, শিশু-কিশোর সহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, অভিযুক্ত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধ জমি দখল, দাঙ্গাবাজ ও মামলাবাজ হিসেবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন।  চিহ্নিত মাদক কারবারি দম্পতির এই অপকর্ম কেবল এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না।

তাদের দাবী,প্রশাসন  অতিসত্বর এই চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে হবে। প্রশাসন যদি অনতিবিলম্বে এই চিহ্নিত দম্পতিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মুখোমুখি না করে, তবে আগামীতে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি