1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 24, 2026, 9:46 pm

বাগান ভিলা এলিট সোসাইটির উদ্যোগে রবিবার গাছ বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, September 24, 2026
  • 15 Time View

বাগান ভিলা এলিট সোসাইটির উদ্যোগে রবিবার গাছ বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাগান ভিলা এলিট সোসাইটির উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী রবিবার ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধায় এ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাগান ভিলা এলিট সোসাইটির পক্ষ থেকে বলা হয়, একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি