1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 24, 2026, 9:46 pm

গাইবান্ধায় পরিত্যক্ত মোটরসাইকেল থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, September 24, 2026
  • 19 Time View

গাইবান্ধায় পরিত্যক্ত মোটরসাইকেল থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে দুই যুবক। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জিরো পয়েন্ট এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ট্রাফিক পুলিশের তৎপরতা দেখতে পেয়ে দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি