1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 20, 2026, 12:29 pm

গাইবান্ধায় সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 33 Time View

গাইবান্ধায় সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাব-রেজিষ্টার কার্যালয় প্রাঙ্গনে জেলা দলিল লেখক সমিতির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ইমান আলী মন্ডলের সভাপতিত্বে ও আহব্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডলের সঞ্চালনায় সমাবেশ প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মল্লিক। বিশেষ বক্তা ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিথেন, সাঘাটা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, সুন্দরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মো. রেজাউল করিমসহ অন্যরা।

বক্তারা, সরকারের আমলারা আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার যে পায়তারা করছেন তার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে সাত দফা দাবি জানান।

দাবি গুলো হলো, দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুতর পায়তারা বন্ধ, দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম পাঁচ টাকা বাস্তবায়ন, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী, সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা, দলিল লেখকদের পেশাগত কারনে দলিল লেখা বা মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা থেকে বিরত থাকা,ও দলিল লেখক কাউন্সিল গঠণের অনুমতি দেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি