
গাইবান্ধার পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লং মার্চের পথসভা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আট দফা দাবিতে ১১ দলীয় জোটের ঘোষিত ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড়ে শনিবার পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জোটের নেতারা বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।
পথসভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জনদাবিগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতেই ঢাকা থেকে রংপুরমুখী এই লং মার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পলাশবাড়ী চৌমাথায় লং মার্চকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমবেত হন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা লং মার্চে অংশ নেওয়া নেতাদের স্বাগত জানান। পরে পথসভা শেষে লং মার্চের বহর রংপুরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
Leave a Reply