1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 17, 2026, 5:41 am

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবাসহ ট্যাপেন্টাডল উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 17 Time View

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবাসহ ট্যাপেন্টাডল উদ্ধার

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে এক নারীসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাতে গাইবান্ধা সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানের প্রথম ধাপে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় বেবী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে তার স্বামী মনু মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎পরে একই রাতে পৌরসভার পুরাতন বাজার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আকরাম হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় পৃথক একটি মাদক মামলা রুজু হয়েছে।

‎এদিকে শাপলা মিল মধ্য ধানগড়া এলাকায় মানিক চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে কথিত ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশের দাবি, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি