
গাইবান্ধায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা, ১২ সেপ্টেম্বর ২০২৬: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষসহ কলেজের শিক্ষক ও সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অভিযানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply