1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 11, 2026, 7:35 pm

পলাশপাড়ায় ডিবির অভিযান: ইয়াবা-হেরোইনসহ ২ জন আটক

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2026
  • 15 Time View

পলাশপাড়ায় ডিবির অভিযান: ইয়াবা-হেরোইনসহ ২ জন আটক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুমন মিয়া (৩৩) ও আরিফুল (৩২)। তারা দুজনই পলাশপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক সুমনের বাড়িতে মাদক সেবন ও বিক্রয়ের সময় অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন এবং আরিফুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি