1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 5, 2026, 4:14 am

বাগেরহাটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকি অবতর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 15 Time View

বাগেরহাটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকি
অবতর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
মোঃ সোহরাব হোসেন রতন, বাগেরহাট
বাগেরহাটে সনাতনী রীতি-প্রথা ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকি অবতর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন ধর্মালম্বিরা। শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তর্ব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা সমন্বয়ক এম এ সালামসহ জেলা পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি হাজার বছরের পুরাতন। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন। ধর্মীয় সম্প্রতি বজায় রেখে সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সরকার প্রশাসন আপনাদের পাশে রয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মালম্বিদের নির্বিঘ্নে ধর্ম পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরের সামনে থেকে নানা বাদ্যযন্ত্র নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি