1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 25, 2026, 9:31 pm

বাগেরহাটে আই এম ই আই পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, প্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 16 Time View

বাগেরহাটে আই এম ই আই পরিবর্তন করা ৫৯টি
চোরাই মোবাইল ফোন উদ্ধার, প্রেপ্তার ৪
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ফকিরহাট উপজেলা সদরের ডাকবাংলো মোড়ের পুষ্প টেলিকম নামের একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোনসহ তাদের গ্রেপ্তার করে। মোবাইলফোন চুরি করার পর এই চক্রটি আইএমইআই পরিবর্তনের পর সাধারণ মানুষের কাছে মোবাইল ফোন গুলো বিক্রি করে। আইএমইআই পরিবর্তন হওয়া এসব মোবাইল ফোন গুলোর মালিকানা নির্ধারণ বা তাদের ফিরিয়ে দেয়া অসম্ভব বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কৃতারা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়াঘাটা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে হুসাইন খান (৩৪), একই উপজেলার আতাইকাঠি গ্রামের আক্কেল আলী শেখের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও খুলনার রূপসা উপজেলার ঘাট ভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০)।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, বাগেরহাট জেলায় সম্প্রতিক সময়ে মোবাইলফোন চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় চোর চক্রটি শনাক্ত করতে পুলিশ গোপণে কাজ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে ফকিরহাটের ডাকাবাংলো এলাকার একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকে ৫৯টি মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে উদ্ধার করা এসব মোবাইল ফোনের আইএমইআই নাম্বার নাই। চুরি করার পর এসব ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করা হয়েছে। ফোন চুরি করে আইএমইআই পরিবর্তন করতে বাগেরহাটে বেশ কয়েকটি চক্র কাজ করছে। এসব মোবাইলফোনের আইএমইআই না থাকায় মালিকানা শনাক্ত করা যায়না। আইএমইআই নাম্বার না থাকলে সে ফোনটি অবৈধ। আইএমইআই পরিবর্তন করে এই চক্র তা সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করছে। একটি চক্রকে ধরা হয়েছে, অন্যদের ধরতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি