
বাঘারপাড়া জেলা প্রশাসক আহ্বান দুর্নীতি অনিয়ম করলে ধরিয়া দিবেন
রফিকুল ইসলাম
ভ্রাম্যমান প্রতিনিধ
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করতে হবে। এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। কেউ অনিয়ম করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাঘারপাড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দুপুর ১টার দিকে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা নাসরিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক এবং যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেন। এদিন বাঘারপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ২ হাজার ২৫টি চারা বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উপজেলা পরিষদসংলগ্ন মহিরন গ্রামে পৌর পার্ক এবং উপজেলা পরিষদ চত্বরের পুকুরের উন্নয়নকাজ উদ্বোধন করেন।
Leave a Reply