1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 22, 2026, 4:29 pm

মধুপুরের পাহাড়িয়া এলাকায় ১০১ গম্বুজ মসজিদের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 6 Time View

মধুপুরের পাহাড়িয়া এলাকায় ১০১ গম্বুজ মসজিদের যাত্রা শুরু

আঃ আজিজ চৌধুরী
মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকায় ১০১ গম্বুজ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

২১ আগস্ট শুক্রবার বাদ জুমা উপজেলার হলদিয়া গ্রামে আবু হানিফ পীর সাহেরবের মধুপুর দরবার শরীফে ১০১ গম্বুজ মসজিদের ভিত্তি প্রস্তর সথাপন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

ভিত্তি স্থাপনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারত থেকে আগত পীরে কামেল সাইয়েদ আল্লামা গোলাম নিজাম নিজামী, মসজিদের উদ্যোক্তা সায়খুল মাশায়েক আলহাজ আবু হানিফ পীর মধুপুরী,

মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লাল মাটির মধুপুরের পাহাড়িয়া এলাকার নিভৃত পল্লীতে পাড়া গাঁয়ে ১০১ গম্বুজ মসজিদ অনন্য হয়ে থাকবে । আগামী দিনে এ মসজিদ ধর্ম প্রাণ মুসলিমরা ইবাদতের সুযোগ পাবে। ভবিষ্যতে স্থাপত্য শৈলী হিসেবেও খ্যাতি পাবে।

আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল

তারিখ ২১.০৮.২০২৬
মোবাইল ০১৯৪৮৭৭৪০৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি