1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
August 22, 2026, 4:30 pm

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মহিলা পরিষদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 7 Time View

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মহিলা পরিষদের মতবিনিময় সভা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২২ আগস্ট শনিবার বিকেলে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার চন্দিয়া কলেজ পাড়ায়  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্তা,রেশমা খাতুনসহ অন্যান্যরা।

বক্তারা, পারিবারিক সহিংসতার বিভিন্ন কারণ, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষা, আইনি প্রতিকার, বিদ্যমান আইন এবং সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে পারিবারিক সহিংসতা প্রতিরোধে নারী, পুরুষের সমান অংশ গ্রহণ, পারিবারিক ও সামাজিক ভূমিকা এবং সহিংসতামুক্ত পরিবার ও সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি