1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:46 am

হালুয়াঘাটে জমি দখলকে কেন্দ্র করে হামলা বৃদ্ধসহ কয়েকজন আহত হয়ে হাসপাতাল থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 38 Time View

হালুয়াঘাটে জমি দখলকে কেন্দ্র করে হামলা বৃদ্ধসহ কয়েকজন আহত হয়ে হাসপাতাল থানায় অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী রোজিনা খাতুন বাদী হয়ে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যোগানিয়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে রোজিনা খাতুনের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দা, লোহার রড, বাঁশের লাঠি ও ইট নিয়ে অভিযুক্তরা ওই পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রোজিনা খাতুনের চাচা-শ্বশুর আব্দুস শহিদ (৮০)-এর চোখের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্যকে ইট, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে বলে অভিযোগে বলা হয়। আহতদের মধ্যে কয়েকজনের হাড়ে আঘাত ও ভাঙার জখম হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় রোজিনা খাতুনের ব্যাগে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং তার ননদের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস শহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অভিযোগকারী আরও দাবি করেন, হামলার পর অভিযুক্তরা প্রকাশ্যে তাদের জমি দখলের হুমকি দেন এবং বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
এতে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। পারিবারিকভাবে বিষয়টি জানানোর পর থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোজিনা খাতুন।

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি