1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:46 am

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করার অপরাধে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 28 Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করার অপরাধে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ

কএকই সঙ্গে জব্দকৃত সার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশের নেতৃত্বে ধোপাপাড়া বাজারে এই সারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারের এক ব্যবসায়ী নিয়মনীতি উপেক্ষা করে অসাধু উপায়ে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার মজুত করে রেখেছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সত্যতা পেয়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে মজুতকৃত ৩৪ বস্তা টিএসপি (TSP) এবং ৮ বস্তা ডিএপি (DAP) সার তাত্ক্ষণিকভাবে উপস্থিত সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার নিয়ে যেকোনো প্রকার কৃত্রিম সংকট বা অসাধু সিন্ডিকেট রুখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর ও তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাসির উদ্দিন সটাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি