1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:47 am

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 31 Time View

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | মঙ্গলবার

আজ সকাল ১১:৩০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মহোদয়ের সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ।

অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।

বক্তব্য পর্বে প্রধান অতিথি মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

চারা বিতরণ শেষে ডিআইজি মহোদয় এবং তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, পুলিশ লাইন্স কম্পাউন্ডে পৃথকভাবে একটি করে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি