1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 7, 2026, 7:47 am

রাজশাহীর মোহনপুরে কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 39 Time View

রাজশাহীর মোহনপুরে কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হল রুমে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শকরণ সভা (সভা-৩) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা রহমান। পৌরসভার সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরির কৌশলগত দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা কৃষি কর্মকর্তা: কামরুল ইসলাম
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী
পৌরসভা প্রতিনিধি: কেশরহাট পৌরসভার প্রকৌশলী
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব: কেশরহাট পৌরসভার বিএনপি নেতা খুশবুর, বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: বাচ্চু এবং মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।
সভায় বক্তারা কেশরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাস্টার প্ল্যানের আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কৃষিজমি রক্ষা করে সুপরিকল্পিত নগর কাঠামোর বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ পৌরসভার টেকসই অবকাঠামোগত উন্নয়নে মতামত প্রদান করেন এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি