
লন্ডন থেকে প্রকাশিত ৬ গণমাধ্যমে সহকারী বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক বেল্লাল হোসেন বাবু
মোস্তফা প্রামানিক
নাটোর জেলা প্রতিনিধি:
সাংবাদিকতার অঙ্গনে নতুন দায়িত্ব পেলেন নাটোরের তরুণ সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন বাবু। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকালে লন্ডন, যুক্তরাজ্য থেকে প্রকাশিত ৬টি গণমাধ্যমে তাকে “সহকারী বার্তা সম্পাদক” হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমগুলো হলো— প্রমথ আলো, দৈনিক সোনালী সময়, দৈনিক প্রতিবাদ, রোজ টিভি ইউকে, তাড়াশ টাইমস এবং দৈনিক চাঁদপুরের আলো।
নতুন এই দায়িত্ব পাওয়ায় সাংবাদিক বেল্লাল হোসেন বাবু মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সম্মানিত সম্পাদক ও প্রকাশক সোহেল সরকার ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, সাংবাদিকতার এই নতুন দায়িত্ব একটি সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও প্রবাসের মানুষের কাছে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রকাশ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন।
উল্লেখ্য, মোঃ বেল্লাল হোসেন বাবু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নাটোর জেলা শাখার সদস্য।
নতুন দায়িত্ব পাওয়ায় বিভিন্ন গণমাধ্যমের সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।
মোঃ বেল্লাল হোসেন বাবু
সদস্য, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নাটোর জেলা শাখা।রাজশাহী, বাংলাদেশ।
Leave a Reply