1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 9, 2026, 12:50 pm

ঝিকরগাছার শ্রীরামপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 71 Time View

ঝিকরগাছার শ্রীরামপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাঠ থেকে গভীর নলকূপ এর ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ঘটনায় মৃত হাজের মোড়লের ছেলে মোক্তার আলী (৬২) বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর উত্তরপাড়া মাঠে মোক্তার আলীর একটি গভীর নলকূপ আছে। উক্ত নলকূপে তাঁর নিজের টাকায় কেনা ৩টি ১০ কেভি (KV) ক্ষমতার ট্রান্সফরমার ছিল। গত ১১ই জুলাই রাত ৯টার দিকে তিনি ডিপ টিউবওয়েলের ট্রান্সফরমার গুলো দেখে বাড়িতে চলে যান। পরদিন ১২ই জুলাই (রবিবার) সকাল ৯টার দিকে মাঠে গিয়ে দেখতে পান, বৈদ্যুতিক পিলার থেকে ২টি ট্রান্সফরমার অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনার কারণে মাঠের আবাদী জমিতে সেচ কার্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিবে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি