1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 10, 2026, 5:31 pm

পলাশবাড়ীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস – ২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : Friday, May 22, 2026
  • 73 Time View

পলাশবাড়ীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস – ২০২৬ পালিত

ক্রাইম তালাশ টিম রংপুর বিভাগীয় প্রতিনিধি  ঃ মাসুদ রানা, গাইবান্ধার  পলাশবাড়ী থেকে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কাকরোল ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৪৫ জন কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস কর্মসূচি হয়েছে।

শুক্রবার (২২মে) বিকেলে পলাশবাড়ী পৌরসভার ব্রাক মোড়ে বাঁশ কাটা গ্রামে গরু হাটের সামনে কাকরোল ফলন ফসলের মাঠে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ আয়োজন করে।

পলাশবাড়ী সাব জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার শেখ মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লাইন্স অফিসার আহসান হাবীব, পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ,ধাপেরহাট শাখার কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার, গোবিন্দগঞ্জ শাখার প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ।

এ সময় বক্তারা বলেন, বিজ এর সহযোগিতায় কাকরোল চাষ করে কৃষকরা বর্তমানে প্রতি মৌসুমে প্রায় লক্ষাধিক টাকা আয় করেন। আগামীতে কাকরুল চাষ করে কৃষকরা যেন আরো লাভবান হতে পারেন সে জন্য চারা সংগ্রহ, রোপণ ও পরিচর্যার নানা কৌশল তুলে ধরা হয় মাঠ দিবস কর্মসূচিতে।এ সময় কৃষকদের সামনে বিভিন্ন গুনগতমান ও দিকনির্দেশনা নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি