1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 10, 2026, 5:32 pm

চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত পিবিআ ময়মনসিংহ টিম

Reporter Name
  • Update Time : Friday, May 22, 2026
  • 68 Time View

চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত পিবিআ ময়মনসিংহ টিম

 

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর নূরজাহান (৬০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। সফল তদন্ত কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ তদন্ত টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেছেন পিবিআই’র অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামাল।

জানা যায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বৃদ্ধা নূরজাহান। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৫ এপ্রিল মামলাটি পিবিআই স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় এসআই অমিতাভ দাসের ওপর।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ তদন্ত টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মামলার জটিল রহস্য উদঘাটনে সক্ষম হয়।

তদন্তে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) মোঃ মোস্তফা কামাল তদন্ত টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন। পরে তাঁর পক্ষে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তদন্তকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় পিবিআই কর্মকর্তারা জানান, অপরাধ দমনে পিবিআই সর্বদা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি