1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 10, 2026, 6:33 pm

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 50 Time View

ময়মনসিংহে পারিবারিক কবরস্থান থেকে চার কবরের কঙ্কাল চুরির অভিযোগ, এলাকায় আতঙ্ক

ব্যুরো চীফ, ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলার ভাটি ঘাগড়া গ্রামে একটি পারিবারিক কবরস্থান থেকে চারটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পরিবারের সদস্যরা কবরস্থান পরিদর্শনে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া ও ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ ওঠে, চারটি কবর থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এ ঘটনায় স্বজনরা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ কি এখন মৃত্যুর পরও নিরাপদ নয়? তারা দাবি করেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে কবরকে কেন্দ্র করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এমন ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই নিজেদের পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
পাশাপাশি কবরস্থানে নিরাপত্তা জোরদার, রাতের পাহারা ও প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি