
গোবিন্দগঞ্জ বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে সদস্যদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত এক’হাজার জন সদস্যদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও ৮০০ সদস্যদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
১৩ মে বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরে বিজ অফিস চত্বরে সদস্যদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ২ জোন গোবিন্দগঞ্জ সাব,জোনাল ম্যানেজার বকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ কৃষি অফিসার মেহেদী হাসান,বিজ এর প্রধান কার্যলয়ের মাইক্রোপ্রাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান,বিজ এর প্রধান কার্যলয়ের কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী বিজ এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ, প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ ও ধাপেরহাট শাখার প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।
তারা উক্ত অনুষ্ঠানে সমিতি অফিসের সদস্যদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা আরো বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিতান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং নাইট্রোজেন গ্রহণ করেন এর ফলে পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশেসহ ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানো ও পরিচর্যা বিষয়গুলো তুলে ধরা হয়।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন সদস্যের মাঝে আম,লিচু চারা ও লালশাক,চাল কুমড়া,ঝিঙে, ঢেঁড়স বরবটি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহমুদ হাসান।
Leave a Reply