
হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে
স্টাফ রিপোর্টার : মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ জামালপুর ।
জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত সোমবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নবনির্বাচিত মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু ২০২০ সালের একটি হত্যা মামলায় তৃতীয়বারের চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। সেই মামলায় সোমবার জামালপুর কোর্টে হাজিরা দিতে গেলে, কোর্ট তাকে জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। সম্প্রতি ময়মনসিংহ থেকে শপথও গ্রহণ করেছেন
© All rights reserved © 2025
Leave a Reply